হিংসুকের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপায়

হিংসুকের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপায়
No automatic alt text available.
হিংসুকের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপায়
কুরআনের শেষ দু'টি সূরা ‘সূরা ফালাক ও সূরা নাস’ তেলাওয়াত করুন, আল্লাহর জিকির করুন ও তার নিকট আকুল আবেদন করুন-

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
“এবং হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসার ক্ষতি থেকে (আপনার নিকট আশ্রয় চাই)”। (১১৩-সূরা আল ফালাক: আয়াত-৫)

হিংসুক লোকদের থেকে আপনার বিষয়াদি গোপন রাখুন-

“হে আমার পুত্ৰগণ! (ডাকাত দল বলে মানুষের সন্দেহ হতে পারে এজন্য) তোমরা এক দরজা দিয়ে (শহরে) প্রবেশ করবে না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে।” (১২-সূরা ইউসুফ: আয়াত-৬৭)

যে লোক আপনার ক্ষতি করার উদ্যোগ নেয় তার প্রতি উদার হোন, তাহলে সম্ভবত সে (আপনার ক্ষতি করা থেকে) বিরত হবে।

ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةَ
“উত্তম কিছু দ্বারা মন্দকে দূর করুন।” (২৩-সূরা আল মু'মিনূন: আয়াত-৯৬)
==================================
সংগ্রহ ওয়েব সাইট বাংলা হাদিস। 
ইসলামি বইঃ লা-তাহযান ( হতাশ হবেন না) 
লেখকঃ ডাঃ আয়িদ আল করনী 
-------------------------------------------
আপনিও হোন ইসলামের প্রচারক' 
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]