নির্ঘুম রাত

নির্ঘুম রাত
No automatic alt text available.
নির্ঘুম রাত
------------------------------------ 
রাতে যদি আপনার ঘুম না আসে আর আপনি (বিছানায় শুয়ে শুয়ে) এ পাশ ওপাশ করেন বা গড়াগড়ি দিতে থাকেন তবে নিম্নোক্ত আমলগুলো করুন :

১. আল্লাহকে স্মরণ করুন : নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাতলানো দোয়ার মাধ্যমে অথবা কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন-

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
জেনে রাখ! আল্লাহর জিকিরের মাঝেই আত্মা প্রশান্তি লাভ করে।" (১৩-সূরা রাআদ: আয়াত ২৮)

২. নিরুপায় না হলে দিনে ঘুমাবেন না : আল্লাহ তায়ালা বলেন-

“আর আমি দিনকে জীবিকার জন্য সৃষ্টি করেছি।” (৭৮-সূরা আন নাবা : আয়াত-১১)

৩. ঘুম না আসা পর্যন্ত লেখা-পড়া করুন :

“এবং বল, হে আমার প্রভু! আমার ইলেম বৃদ্ধি করুন।” (২০-সূরা ত্বাহা: আয়াত-১১৪)

৪. দিনে কঠোর পরিশ্রম করুন : “এবং তিনি দিনকে সমুত্থানের (জাগ্রত) জন্য সৃষ্টি করেছেন।” (২৫-সূরা আল ফুরকান: আয়াত-৪৭)

৫. কফি বা চায়ের মতো কোন (হালাল) উত্তেজক খাদ্য গ্রহণ করুন। [বি.দ্র. একান্ত প্রয়োজন না হলে উত্তেজক দ্রব্য (খাদ্য বা ঔষধ বা প্রসাধনী ইত্যাদি) ব্যবহার করা (গ্রহণ করা) উচিৎ নয়- তা হালাল হলেও না। কেননা, উত্তেজক দ্রব্য বিপরীত ক্রিয়ায় (রিঅ্যাকশনে) অবসাদ সৃষ্টি করে। -অনুবাদক]
==================================
সংগ্রহ ওয়েব সাইট বাংলা হাদিস। 
ইসলামি বইঃ লা-তাহযান ( হতাশ হবেন না) 
লেখকঃ ডাঃ আয়িদ আল করনী 
-------------------------------------------
আপনিও হোন ইসলামের প্রচারক' 
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]